যারা অত্যাধিক জার্নি করেন বা বেশি সময় শক্ত জায়গায় বসে থাকেন তাদের মেরুদন্ডের সর্বশেষ হাড়ে (কক্সিক্স/টেইলবোন) প্রচুর ব্যথা অনুভুত হয়। মেডিকেলের ভাষায় একে কক্সিডাইনিয়া বলা হয়।
এই ক্ষেত্রে ঔষধে কাজ হয়না বললেই চলে। ফিজিওথেরাপি তে এর ভালো উপকার পাবেন, সাথে সাথে বসার ভঙ্গির কিছু পরিবর্তন ও করতে হয়।
যারা ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী বা বিপিটি বা তার উপরের ডিগ্রী অর্জন করেছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসক। এছাড়া কেউই নিজেকে ফিজিওথেরাপি চিকিৎসক পরিচয় দেওয়ার বা চিকিৎসা সেন্টার খোলার আইনগত অধিকার রাখে না।
ফিজিওথেরাপির নামে বিভিন্ন অপচিকিৎসা এখন সমাজে ছেয়ে গেছে, সেগুলো থেকে সচেতন হোন।
চায়নিজ মেশিনারী সমূহ ফিজিওথেরাপির অন্তর্ভূক্ত নয়।

No comments:
Post a Comment