Thursday, March 29, 2018

Frozen Shoulder or Adhesive Capsulitis

মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে দেখা হয় যাদের ডান অথবা বাম Shoulder Joint এ ব্যথা থাকে।
পাশ থেকে হাত উপরে উঠানোর সময় ব্যথা এবং ফুল রেঞ্জে হাত উঠানো সম্ভব হয়না।কিন্তু হাত নামানোর সময় কোন ব্যথা থাকে না। মেডিকেলের ভাষায় এই অসুখ কে Adhesive Capsulitis অথবা Frozen Shoulder বলা হয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসক খাবার ঔষধ দিয়ে থাকেন, পরবর্তী পর্যায়ে কখনও কখনও জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দিয়ে থাকেন। তবুও ৯৫% ক্ষেত্রে অসুখ টা নির্মূল হয়না মেডিসিনে। সেক্ষেত্রে আপনি/আপনারা ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মত ১০ থেকে ১৫ দিন ফিজিওথেরাপি নিতে পারেন। Frozen Shoulder/ Adhesive Capsulitis নির্মূলের জন্য ফিজিওথেরাপির ভুমিকা অপরিসীম। উল্লেখ্য প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে গেলে ঔষধের পাশাপাশি কিছু ব্যায়াম শিখিয়ে দেন, সেগুলোও ফিজিওথেরাপির অন্তর্ভুক্ত।
যারা ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী বা বিপিটি বা তার উপরের ডিগ্রী অর্জন করেছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসক। এছাড়া কেউই নিজেকে ফিজিওথেরাপি চিকিৎসক পরিচয় দেওয়ার বা চিকিৎসা সেন্টার খোলার আইনগত অধিকার রাখে না।
ফিজিওথেরাপির নামে বিভিন্ন অপচিকিৎসা এখন সমাজে ছেয়ে গেছে, সেগুলো থেকে সচেতন হোন।
চায়নিজ মেশিনারী সমূহ ফিজিওথেরাপির অন্তর্ভূক্ত নয়।

No comments:

Post a Comment