Wednesday, February 21, 2018

Master Afif

মাষ্টার আফিফ মাইমুন। মাঝে মাঝে তার আব্বু-আম্মুর সাথে আমার চেম্বারে আসতো। আমার রোগী দেখার ধরণ সে খেয়াল করে দেখতো। একজন ফিজিওথেরাপিস্ট হবার কারণে আমাকে বিভিন্ন ট্রিটমেন্ট মোডালিটিস ব্যবহার করতে দেখেছে আফিফ।
একদিন বাসায় খেলার সময় আফিফ ঘাড়ে প্রচন্ড ব্যথা পায়। তখন সে তার আব্বু আম্মু কে বলে, "আমাকে মিস্ত্রী ডাক্তারের কাছে নিয়ে চলো।" আফিফের দেওয়া নাম টা আমার খুব ভালো লেগেছে!
আফিফ হয়ে গেল আমার কিউটেস্ট পিচ্চি পেশেন্ট। মাষ্টার আফিফ কে ট্রিটমেন্ট করতে পেরে আমি খুশি। আল্লাহর রহমতে আফিফ এখন সম্পূর্ণ সুস্থ। 



শ্যামনগরের একমাত্র সুপার শপ 'সোনার বাংলা'র বংশাধিকারী মাষ্টার গাজী আফিফ মাইমুন। সকলে তার জন্য দোয়া করবেন।

No comments:

Post a Comment