Thursday, March 29, 2018

Painful Arc Syndrome

অনেক সময় দেখা যায় হাত পাশ থেকে উঠানোর সময় কিছুদূর উঠানোর পর ব্যথা অনুভূত হয়, সেখান থেকে কিছু উপরে উঠালে আর ব্যথা থাকে না। আবার নামানোর সময় ঠিক ঐ রেঞ্জে আসলে আবার ব্যথা অনুভূত হয় আবার তার নিচে আসলে ব্যথা থাকে না। মূলত ০ ডিগ্রী থেকে ৬০ডিগ্রী পর্যন্ত কোন ব্যথা থাকে না, ৬০ ডিগ্রী থেকে ১২০ ডিগ্রী পর্যন্ত ব্যথা থাকে, আবার ১২০ ডিগ্রী এর উপর ব্যথা থাকে না। মেডিকেলের ভাষায় এইটা কে Painful Arc Syndrome অথবা Supraspinatus Syndrome অথবা Swimmer's Shoulder অথবা Thrower's Shoulder বলা হয়। রোটেটর কাফ্‌ (Rotator Cuff) মাসলের টেন্ডনে ইনফ্লামেশনের কারনে এইটা হয়ে থাকে।
নির্মূলের জন্য ফিজিওথেরাপির ভুমিকা অপরিসীম। উল্লেখ্য প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে গেলে ঔষধের পাশাপাশি কিছু ব্যায়াম শিখিয়ে দেন, সেগুলোও ফিজিওথেরাপির অন্তর্ভুক্ত।
শুধু কম খরচের প্রলোভনে যেখানে সেখানে ফিজিওথেরাপি নিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ফিজিওথেরাপি আর সঠিক ফিজিওথেরাপির ফারাক অনেক। তাই চিকিৎসা নেয়ার পূর্বে ফিজিওথেরাপি কি এবং কারা ফিজিওথেরাপি চিকিৎসক তা জেনে নেওয়া জরুরী। যারা ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী বা বিপিটি বা তার উপরের ডিগ্রী অর্জন করেছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসক। এছাড়া কেউই নিজেকে ফিজিওথেরাপি চিকিৎসক পরিচয় দেওয়ার বা চিকিৎসা সেন্টার খোলার আইনগত অধিকার রাখে না।
ফিজিওথেরাপির নামে বিভিন্ন অপচিকিৎসা এখন সমাজে ছেয়ে গেছে, সেগুলো থেকে সচেতন হোন।
চায়নিজ মেশিনারী সমূহ ফিজিওথেরাপির অন্তর্ভূক্ত নয়।


No comments:

Post a Comment