Sunday, March 26, 2017

Muscle Pain or মাংশপেশীর ব্যথা ও প্যারালাইসিস



প্যারালাইসিস ও ব্যথাঃ
মাংসপেশির ব্যথা কোনো রোগ নয়। মাংসপেশির ব্যথা অন্যান্য রোগের একটি প্রধান উপসর্গ। আঘাত পেলে, ইনফেকশন হলে, কিছু রোগে যেমন_ মায়োপেথি, পুষ্টির অভাব বা স্নায়ুবিক সমস্যা হলে ওই স্নায়ু যেসব মাংসপেশিতে সংযোগ স্থাপন করে সেখানে ব্যথা হতে পারে।

: মাংসপেশিতে ব্যথার কারণগুলো কি কি?
উত্তর : মাংসপেশির ব্যথা কোনো রোগ নয়। মাংসপেশির ব্যথা অন্যান্য রোগের একটি প্রধান উপসর্গ। আঘাত পেলে, ইনফেকশন হলে, কিছু রোগে যেমন_ মায়োপেথি, পুষ্টির অভাব বা স্নায়ুবিক সমস্যা হলে ওই স্নায়ু যেসব মাংসপেশিতে সংযোগ স্থাপন করে সেখানে ব্যথা হতে পারে।

: প্যারালাইসিস থেকে আরোগ্য পেতে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কি?
উত্তর : যদি প্যারালাইসিস রোগীর যথাযথ ফিজিওথেরাপি না করা হয় তাহলে রোগী আক্রান্ত হাত বা পায়ে ধরলেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন, অনেকের হাত-পা বেঁকে যায়, অনেকের কাঁধ ঝুলে যায়। এগুলো প্যারালাইসিসের কমন জটিলতা। রোগীকে দিনে তিন চারবার করে সঠিক ফিজিওথেরাপি দিলে রোগী অল্প সময়েই সুস্থ হতে শুরু করে। : মাংসপেশিতে ব্যথা হলে কি চিকিৎসা করতে হয়?
উত্তর : আঘাতের কারণে ব্যথা হলে তাৎক্ষণিক ঠাণ্ডা পানি বা বরফের সেঁক উপকারে আসে। আর পুরনো ব্যথায় গরম পানির সেঁক ভালো উপকারে আসে। এছাড়া চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অত্যধিক পরিশ্রম থেকে বিরত থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে।

সৌজন্যে- নগর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

No comments:

Post a Comment